প্রতিবছরের মতো এ বছরেও আমাদের স্কুলে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।
এই পূজাতে স্কুলের ছাত্র-ছাত্রীরা এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দদের নিয়ে পূজোর মঞ্চ সাজানো হয়েছে এবং পুজোর অন্যান্য সামগ্রির ব্যবস্থা করা হয়েছে।
স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীরা এসে উপস্থিত ছিল এবং পুষ্পাঞ্জলি নিয়েছে।
কিছু ছাত্র ছাত্রীর হাতে খড়ি পুজো হয়েছে।
ছোট্ট ছোট্ট বাচ্চারা শাড়ি পড়ে মা বাবার সাথে এসেছিল এবং খুবই আনন্দিত হয়েছে তারা।

