আজ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী ও জাতীয় যুব দিবস পালন করা হয়।
জামালপুর থানার পাড়াতল গ্রামে “পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম” এর পক্ষ থেকে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের প্রধান অঙ্গ হিসাবে সেবাশ্রম পরিচালিত প্রাথমিক বিদ্যালয় “বিবেকানন্দ শিক্ষা মন্দির” এর ১৫০ জন ছাত্রছাত্রী বিভিন্ন ক্রীড়া ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
দৌড়, অংক কষা দৌড়, ব্যাঙ দৌড়, লং জাম্প, যেমন খুশি সাজো প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
এছাড়াও মায়েদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা প্রায় ৭০ জন মা অংশগ্রহণ করেছিলেন বিবেকানন্দ শিক্ষা মন্দির এর প্রধান শিক্ষিকা শ্রীমতি সান্তনা ঘোষ কবিরাজ জাতীয় পতাকা ও সেবাশ্রমের সম্পাদক অনুপ কুমার দত্ত মহাশয় সংঘের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
প্যারেডের মাধ্যমে মাঠ প্রদক্ষিণ জাতীয় সংগীত পরিবেশিত হয়।
জামালপুর পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ বিভাগের অধ্যক্ষা শ্রীমতি শিপ্রা ওঝা।
বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।
সকালে টিফিন ও দুপুরে প্রায় ৫০০ জনের খাবার বা ভোগের ব্যবস্থা করা হয়।
মোট ৭৭ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়।
গত দুই বছর লকডাউনের কারণে এই খেলা আয়োজন করা যেতে পারেনি তাই এ বছর খুবই উৎসাহের সাথে এই খেলা শুরু হয় এবং সমস্ত প্রতিযোগী খুবই আনন্দ উপভোগ করে।
সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন।
আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্ট ফলো করলে আপনারা সমস্ত ভিডিওটি বাড়িতে বসেই দেখতে পাবেন।












