শ্রী শ্রী বানেশ্বর শিবলিঙ্গের প্রতিষ্ঠা হয়
পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে আজ একটি বানেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। সেবাশ্রমে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম গুড়াপ এর সম্পাদক মহারাজ ,পূজ্য পাদ স্বামী নিরন্তরানন্দ জী মহারাজ। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।ভোর ৪.০০ টা – মঙ্গলারতি, পূজা পাঠ, হোম , মহারাজ এর কণ্ঠে স্ত্রোত্র পাঠ হয়।
দুপুরে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করে বিদ্যালয় এর ১৫০ জন ছাত্র ছাত্রী। এছাড়াও ভক্ত শুভানুধ্যায়ী, সদস্য সকলে প্রসাদ গ্রহণ করে। দুপুরে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা মিলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বিকালে হরিনাম সংকীর্তন ও সন্ধ্যায় সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।






