সেবাশ্রম এর আয়োজিত আটদিন ব্যাপী ফুটবল খেলা

সেবাশ্রম এর আয়োজিত আটদিন ব্যাপী ফুটবল খেলা

খেলার দিনপঞ্জিকা

মাননীয় সম্পাদক মহাশয় আগামী ২৬ শে কার্তিক রবিবার ইংরাজি ১৩ নভেম্বর ২০২২ হইতে পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম পরিচালিত স্বামীজি চ্যালেঞ্জ ট্রফি ফুটবল টুর্নামেন্ট পাড়াতল সিদ্ধেশ্বরী ফুটবল ময়দানে অনুষ্ঠিত হইবে

অতএব মহাশয় নিম্ন সারণী অনুযায়ী দিবসে বৈকাল দুই ঘটিকায় আপনি আপনার টিম ও সমস্ত খেলার সরঞ্জাম লইয়া মাঠে উপস্থিত থাকবেন

খেলার সারণী

১৩ নভেম্বর ২০২২ ঝাঁপানাডাঙ্গা বনাম পাড়াতল

১৪ নভেম্বর ২০২২ জৌগ্রাম বনাম চকডিকি প্রসেন একাদশ

১৫ নভেম্বর ২০২২ গুরাপ বনাম মহিন্দর

১৬ নভেম্বর ২০২২ নবগ্রাম বনাম জোত-শ্রীরাম

সেমি ফাইনাল

১৭ নভেম্বর ২০২২ প্রথম জয়ী বনাম তৃতীয় জয়ী

১৮ নভেম্বর ২০২২ দ্বিতীয় জয়ী বনাম চতুর্থ জয়ী

ফাইনাল

২১ নভেম্বর ২০২২ ———

 

 

 

 

 

পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পাড়াতলে “পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম” এর পরিচালনায় “স্বামীজি স্মৃতি চ্যালেঞ্জ শিল্ড ফুটবল টুর্নামেন্ট ২০২২” অনুষ্ঠিত হলো ৮ দলীয় নক আউট এই ফুটবল প্রতিযোগিতাটি শুরু হয়েছিল ১৩ নভেম্বর ২০২২ তারিখে।

শীর্ষ সোপানের খেলায় আজ প্রতিদ্বন্দ্বী দুই দল “ঝাঁপাডাঙ্গা আদিবাসী ফুটবল ক্লাব” বনাম “নবগ্রাম কোচিং সেন্টার শীর্ষ সোপান” এর এই খেলার বিজয়ী দলকে 4000 টাকা ও বিজিত দলকে ৩০০০ টাকা পুরস্কার স্বরূপ দেওয়া হয়। এই প্রতিযোগিতার সাতটি খেলায় কোনটিতেই কোনো টিকিট ছিল না।

দুই দলের প্রত্যেক খেলোয়াড় কে জার্সি বা পোশাক দেওয়া হয় ও স্থানীয় “পাড়াতল সিদ্ধেশ্বরী ফুটবল ক্লাব” -কে একটি ফুটবল দেওয়া হয়। আগত সমস্ত ক্রীড়া প্রেমী এই খেলা দর্শনে মুগ্ধ হন স্থানীয় মানুষজনের সহযোগিতায় এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি পরিচালনায় অর্থ দান করে উৎসাহিত করেন মাননীয়া “সুচন্দ্রা বর্ধন” মহাশয়া।